বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) গাজীপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে কাজী সাকিব জামাল (ক্রাইম এক্সপ্রেস) সভাপতি ও সৈয়দা রোকসানা পারভীন রুবি (বার্তা প্রবাহ) সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।বিটিএসএফের চেয়ারম্যান কায়সার হাসানের পরামর্শক্রমে ৯ আগস্ট ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়েছে এবং দ্রুত বাকি শূন্য পদগুলো পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব মোঃ আল-আমিন শাওন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের চেয়ারম্যান, মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, গাজীপুর জেলা বিটিএসএফের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.