ঢাকার গাজীপুরে শ্রীপুর টিম এক্স জুটমিল লিমিটেডে অপর শ্রমিকের হাতুড়ীর আঘাতে মোঃ বিল্লাল হোসেনন(৪০) নামে এক পোশাক শ্রমিক নিহত।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালের দিকে তার মৃত্যু হয়।
তাকে নিয়ে আসা ভাই আনোয়ার হোসেন জানান,আমরা জানতে পেরেছি রাত সাড়ে ৭টার দিকে কারখানার বাহিরে অপর ওই গার্মেন্টসের এক শ্রমিক পিছন থেকে বিল্লালকে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়েপড়ে আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, ওখানে অবস্থার অবনতি হলে ওখান থেকে উন্নত চিকিৎসা জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহত বিল্লালের গ্রামের জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নতুন বাশ কান্দা গ্রামের মৃত বাচ্চু মিয়ার সন্তান। বর্তমানে,গাজীপুর শ্রীপুর এলাকায় থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.