রাজধানীর ধানমন্ডি থানা এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মারিয়া(১৩) নামের এক গৃহকর্মীর আত্নহত্যা।
শনিবার (৩০ অগাস্ট) বিকেল সাড়ে চারটায় দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নানি বেগম জানান, আমার নাতনি কে নাজরীন সুলতানা বাসার কাজের মেয়ে হিসেবে কাজে দেই। বাসার থেকে নাজনীন সুলতানা আমাকে ফোন দিয়ে বলে আপনার নাতনি মারিয়া গলায় ওড়না পেঁচিয়ে সিলং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমার নাতনি গ্রামের বাড়ি, কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা খালশা এলাকার মৃত মাসুদ ইসলামের মেয়ে বর্তমানে ধানমন্ডির রোড ৯/১ নং ৩৬ নম্বর বাসার নাজরীন সুলতানা বাসার কাজের মেয়ে ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বাহক নানী ০১৮৭৮-৮৮১৪৬৬
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.