পর গলাচিপা পৌর এলাকার সদর রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ সদর রোডের ‘ভাই ভাই টেইলার্স’ ও ‘সেঞ্চুরি টেইলার্স’ নামের দোকান দুটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘ভাই ভাই টেইলার্স’ এর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত সেঞ্চুরি টেইলার্সের প্রতিনিধি মো. রাহাত হাওলাদার বলেন, “রাত পৌনে ১২টার দিকে আমরা আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে আসি। এসে দেখি আমাদের পাশের দোকান ভাই ভাই টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং আমাদের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে। সব পুড়ে শেষ হয়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এই মুহূর্তে বলা কঠিন।”
গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামাল হোসেন জানান, “আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো সম্ভব হবে।” শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে ও ডাম্পিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.