ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমান বলেছেন, "এই বয়সে আমি গফরগাঁওয়ের মানুষকে রক্ষা করতে এসেছি। আমি ঘুষ খাই না, দুর্নীতি করি না। গফরগাঁওকে একটি দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমার মূল উদ্দেশ্য এবং জীবনের শেষ অঙ্গীকার।
সম্প্রতি গফরগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্য প্রদানকালে এবি সিদ্দিকুর রহমান তার পরিচ্ছন্ন রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বলেন, "আমি ৬৬ বছর বয়সে আল্লাহর কাছে সাদা হাত নিয়ে ফিরে যেতে চাই। গফরগাঁও থানার মধ্যে আমিই একমাত্র ব্যক্তি যে গর্ব করে বলতে পারি আমি সাদা হাতের মানুষ। আপনারা যদি সত্যিকার অর্থে নিজের জন্মভূমি এবং ধর্মকে ভালোবাসেন, তবে দুর্নীতির বিরুদ্ধে আপনাদের এখনই রুখে দাঁড়াতে হবে।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, "তারেক রহমান আমাকে ডেকেছিলেন, আমি তার সাথে কথা বলেছি। আমি স্পষ্ট করে বলে দিয়েছি—আমি গফরগাঁওয়ে নির্বাচন করবোই, এটা আমার প্রতিজ্ঞা। আমি সোজা কথা বলতে পছন্দ করি, কোনো রাখঢাক আমার নেই।"
এ সময় তিনি এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় ধরণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, "আমার শেষ লক্ষ্য হলো গফরগাঁওয়ে একটি টেক্সটাইল মিল স্থাপন করা। এতে এই এলাকার প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমি গফরগাঁও থেকে প্রথম সিআইপি (CIP) হয়েছি, আল্লাহ আমাকে ব্যবসা করার বুদ্ধি দিয়েছেন। আমি নিজের কোটি কোটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করেছি।
উপস্থিত সাধারণ ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আমাকে ভোট দেওয়া মানে একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষকে ভোট দেওয়া। আপনাদের অধিকার আদায়ের লড়াইয়ে আমি রাজপথে আছি এবং থাকবো।"
দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.