খোন্দকার দেলোয়ার হোসেনের সহধর্মিনী সাহেরা হোসেন'র ৯ম মৃত্যুবার্ষিকী আজ, বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী বেগম সাহেরা হোসেনের ৯ ম মৃত্যুবার্ষিকী আজ।
২০১৭ সালের এই দিনে (২০ মে) রাজধানীর একটি হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার ছয় সন্তান হাসপাতালে তার পাশেই ছিলেন।
বেগম সাহেরা হোসেনের মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খিরাই পাচুরিয়া গ্রামে স্বামী মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের কবরের পাশে শায়িত তার কবর জিয়ারত ও তার স্থাপিত মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বেগম সাহেরা হোসেন মানিকগঞ্জে মহিলা দলের সভানেত্রী ছিলেন।
মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির দুঃসময়ে খোন্দকার দেলোয়ার হোসেন দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী এ বি এম আনোয়ারুল হকের কাছে হেরে যান, ২০১১ সালে তার মৃত্যু হয়।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.