বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ও ভুক্তভোগী সুত্রে জানা যায় গত ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় ও যশোর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে যশোর জেলা সদরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা লংঘন করে কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে।
একই দিনে জেলা সদরের গোহাটা বড়বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রি করায় ৪টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ৬০ কেজি পলিথিন জব্দ করেন। এ ছাড়া যশোর জেলা সদরের ঢাকা রোড এলাকায় শব্দ দূষণ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । উক্ত মোবাইল কোর্টে ২০টি মোটরযান পরীক্ষা করা হয় ।এর মধ্যে শব্দদূষণ আইন লঙ্ঘন করায় ৪টি মোটরযানকে ১ হাজার ৫ শ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। পরিচালিত মোবাইল কোর্ট সমূহ পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। দিনভর পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন । যশোর জেলা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। পরিবেশ সংরক্ষণ, শব্দ দূষণ ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।
এলাকার অভিজ্ঞ মহলের মন্তব্য, এ ধরনের অভিযান খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরাও আশা করি এ অভিযান অব্যাহত থাকুক।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.