ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে শ্রী কিরণ পরিতোষ চন্দ্র(৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী তোফায়েল জানান, সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, শ্রী কিরণ চন্দ্র কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন হাজতি নাম্বার ২৪০৯৫/২৫ বাবার নাম শ্রী যগেন্দ্র চন্দ্র সূত্রধর তবে সে কি মামলার আসামি ছিল এ বিষয়টি আমরা জানতে পারিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.