ঢাকার কেরানীগঞ্জ ৭-নং ওয়ার্ডে হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ-সম্পাদক মোঃ হাসান মোল্লা (৪৫) দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে রাত পৌনে ১১টার দিকে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত হাসান মোল্লার ভাই রাকিব মোল্লার জানান, ওয়াজ মাহফিল থেকে বাড়ি আসার পথে কেরানীগঞ্জের ৭-নং ওয়ার্ড হিরো চেয়ারম্যানের বাড়ির পাশে। অজ্ঞাত দুইজন মোটরসাইকেল আরোহী হাসান মোল্লা কে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত আমার ভাইকে উদ্ধার করে ঢামেকে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। আমার ভাইয়ের পেটের ডান পাশে গুলি লেগেছে।
তিনি আরো জানান, আমাদের বাসা ঢাকার কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকার মোঃ আকরাম মোল্লার সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, কেরানীগঞ্জ এলাকা থেকে হাসান মোল্লা নামের এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে এসেছে। তাকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তার পেটের ডান পাশে গুলি লেগেছে। বিষয়টি আমরা সংসদের থানাকে অবগত করেছি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.