রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে থেকে অজ্ঞাতনামা(৬৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, আমরা খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে থেকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম- সিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা হবে বলেও জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.