রাজধানীর চকবাজার থানার বকশিবাজার প্রশাসন হেডকোয়ার্টার কারা অধিদপ্তরের কর্মরত এআইজি আবু তালেব(৫০) হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু।
রবিবার (১৭ আগস্ট) ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাতটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের ছেলে মোহাম্মদ আজিম জানান, আমার বাবা বকশিবাজার কারা অধিদ প্রশাসন হেডকোয়ার্টারে এআইজি ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় আমার বাবা কে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায় ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নেওয়া হলে চিকিৎসাক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার গন্ধব এলাকার মৃত মকবুল হুসাইনের সন্তান। বর্তমানে, বকশিবাজার কারা অধিদপ্তরের কোয়ার্টারে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, চিকিৎসক জানিয়েছেন টোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.