ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ মে ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—১৫০ কেজি বাসমতি চাল, ৪৮ পিস রেড বুল ক্যান, ৯০ কেজি জিরা, ২১৫ পিস বিভিন্ন ধরনের চশমা, অভিযানকালে ঘটনাস্থল থেকে দুই চোরাকারবারিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন
১. মোঃ মোখলেছুর রহমান প্রকাশ মালু (পিতা: মৃত আবুল জামাল ভূইয়া), গ্রামের বাড়ি নোয়াগাঁও (পূর্বপাড়া), থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২. মোঃ রবিউল প্রকাশ মনির (পিতা: মৃত খোকন মিয়া), গ্রামের বাড়ি কাশিপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কসবা থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.