রাজধানীর কলাবাগান থানা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে মোঃ শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি' নেতা গুলিবিদ্ধ।আহত কলাবাগান থানার ১৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারন সম্পাদক।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘটনা ঘটে। পরে গুলি বিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে দশটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
গুলিবিদ্ধ শফিকুরকে নিয়ে আসা শাহপরান জানান,রাত সাড়ে নয়টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা শফিকুর কে লক্ষ্য করে গুলি করলে তার বাম হাতের তালুতে গুলি বিদ্ধ হলে।আমরা প্রথমে তাকে উদ্ধার করে কমফোর্ট হাসপাতালে নিয়ে যাই ওখান থেকে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, শফিকুর কলাবাগান থানার১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার সিদলাই গ্রামে মৃত মফিদুল ইসলামের ছেলে বর্তমানে টঙ্গীর মধ্যবিদ্যা রোড এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে মোঃ শফিকুর রহমান নামে এক বিএনপি'র নেতা গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে। আহত কলাবাগান থানার ১৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারন সম্পাদক।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.