২৯ আগস্ট, ২০২৫, শুক্রবার দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানী ঢাকার অদূরে জামগড়া, আশুলিয়ার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান এ আর স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বনভোজন আয়োজন করা হয়। এ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রাজ্জাক, পরিচালক (অব.) যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব নাঈমুল রাজ্জাক। অতিথিগণ শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং ভবিষ্যতের জন্য সঠিক শিক্ষা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ। সাংস্কৃতিক পর্বে দায়িত্ব পালন করেন শিক্ষকগণ রাখি ও নিশি । আর পুরো অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন শিক্ষকগণ সেলিম , মুকুল ও ঝর্ণা।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, গান, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটায়। শিক্ষার্থীদের অংশগ্রহণ, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত ও স্মরণীয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন শিক্ষাঙ্গনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.