রাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায়
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মোঃ রনি (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ। আহত গুলিবিদ্ধ কদমতলী থানার ৫৯ নং ওয়ার্ডের শ্রমিক দলের (ইউনিট) সাধারণ সম্পাদক।
বুধবার (০৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনা ঘটে।পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সন্ধ্যা সাতটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মোঃ হাসান জানান, আমার ভাই লাকড়ির ব্যবসা করে আজ বিকেলে দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে গোলা গুলির ঘটনায় আমার ভাই গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান, আমার ভাই কদমতলী থানার ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ (ইউনিট) শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানার বড়কুল পাটোয়ারী এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।বর্তমানে কদমতলীর ঢাকা ম্যাচ নতুন কলোনি রেললাইন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, কদমতলী এলাকা থেকে রনি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। তার বাম পায়ের হাটুর উপরে গুলি লেগেছে, জরুরি বিভাগের চিকিৎসা চলছে বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.