জানা গেছে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের বদর শেখের পুত্র জুয়েল শেখের স্ত্রী পুতুলের(২৫) মৃত্যু নিয়ে এলাকায় টক অফ দি টপে পরিণত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লাখোহাটি গাজী পাড়ায় জুয়েল শেখের স্ত্রী পুতুলের মৃত্যুতে
জুয়েলের পরিবারের দাবী পুতুল গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে।
ঘটনা টি ঘটেছে শনিবার ৩০ আগস্ট সকাল ৬ টার দিকে লাখোহাটি গাজী পাড়া এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে পুতুলের সঙ্গে জুয়েলের বিয়ে হয়। পুতুল বরিশালের জাহাঙ্গীর ফকিরের কন্যা। বিয়ের পর থেকে এ পর্যন্ত তাদের মধ্যে তেমন কোনো ঝগড়া বিবাদ বা মারামারির ঘটনা ঘটে নি। নিহত পুতুল মানসিকভাবে অসুস্থ ছিল।
পুতুল ৩ সন্তানের মা। বড় ছেলের বয়স ৭ বছর এবং সে প্রতিবন্ধী। জুয়েল দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিল। সে ১৫ দিন আগে বাড়ি এসেছে। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কলহ বিবাদ হয়নি।
জুয়েল জানায়, পুতুল শনিবার সকালে ঘুম থেকে উঠে থালাবাসন পরিস্কার করতে যায়।
কিছু সময় পর পুতুলের শাশুড়ী তাকে ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে তিনি বাইরে আসেন এবং দেখেন তাদের ঘরের গ্রীলের উপরের রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এটা দেখার পর তার শাশুড়ী চিৎকার দেয় তার চিৎকারে পুতুলের স্বামী ও এলাকাবাসী ছুটে আসেন এবং তাকে সেখান হতে নিচে নামায় এবং স্থানীয় ডাক্তারকে খবর দেয় সঙ্গে সঙ্গে ডাক্তার আসেন এবং তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
থানা সুত্রে যানা যায়, পোস্ট মার্টেম রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ব্যাপারে ১টি ইউডি মামলা করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.