রাজধানীর লালবাগ থানাধীন নিউ পল্টন আজিমপুরের একটি বাসার রুম থেকে মোঃ মোজাম্মেল হোসেন (রনি)(৬০) এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) মরদেহ ময়নাতদন্তে জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে বিকেলের দিকে পাঠানো হয়েছে। গত রাতে যে কোন সময় এই ঘটনা ঘটে বলে জানান তিনি।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আমরা খবর পেয়ে আজিমপুরের নিউ পল্টন ৪ নং বাসার ২ নম্বর ফ্লাট এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনের কাছে থেকে জানতে পেরেছি নিহত ব্যক্তি আগে ব্যবসা করতো এখন বেকার। পারিবারিক বিষয় নিয়ে কলের জেরে প্লিজ রোমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি পরে মর্গে পাঠাই। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিয়তের গ্রামের বাড়ি, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কাজীরগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজ শিকদারে সন্তান।বর্তমানে লালবাগের নিউ পল্টন আজিমপুরের চার নম্বর বাসার দুই নম্বর ফ্লাটের পরিবারের সঙ্গে থাকতেন।নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.