ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সাবেক শিল্প মন্ত্রী মোহাম্মদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন(৬৫) অসুস্থ হলে ঢাকা মেডিকেলে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে তার মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) ১৫ নাম্বার বেডে তার মৃত্যু হয়। (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে নতুন ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সি ইউ)তে ভর্তি দিলে আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটে উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতে মেয়ে মোছাঃ হুমায়রা জানান, আমার বাবা সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুরাতন ভবনে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে
আমার বাবা মারা যায়। আমাদের গ্রামের বাড়ি, নরসিংদী জেলার মনোহরদী থানার গেতাশিয়া গ্রামে মৃত এ্যাড.আব্দুর মজিদের সন্তান।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.