অস্ত্র মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ১৯ বছর যাবৎ পলাতক আসামি পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী মোঃ মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে কিলার মাসুদ (৫৫)’কে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩ ও র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, যুদ্ধাপরাধী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৩ ও র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ২০০৭ সালের অস্ত্র মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ১৯ বছরের পলাতক আসামি পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী মোঃ মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে কিলার মাসুদ (৫৫), পিতা-মৃত আব্দুল হালিম ভূইয়া, সাং-পূর্ব লাড়ুয়া, থানাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর’কে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকা হতে গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ ২৩৫০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামি কিলার মাসুদ এর বিরুদ্ধে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় ২০০৭ সালের অস্ত্র আইনের ১৯ এর (এফ) ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য যে, আদালত কর্তৃক সাজা প্রদানের পর থেকে ধৃত আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে। উক্ত মামলার প্রেক্ষিতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অধিযাচনের ভিত্তিতে র্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল আসামির অবস্থান শনাক্ত করে ধৃত কিলার মাসুদ’কে র্যাব-৭ এর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.